সকল বই

শঙ্কর চট্টোপাধ্যায় এর বই সূমহ

শঙ্কর চট্টোপাধ্যায়

শঙ্কর চট্টোপাধ্যায়-এর জন্ম ২৬ জুন ১৯৪৩, কলকাতায়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অগ্রণী ও সম্মানিত ভূ-বিজ্ঞানী। জীবাশ্ম বিশেষজ্ঞ হিসেবে তাঁর গবেষণা ও খ্যাতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি টেক্সাস টেক্ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানিত পল্ হুইট্ফিল্ড হর্ন প্রফেসর ও জীবাশ্ম বিভাগের কিউরেটর। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আগে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, লন্ডন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের মতো নামকরা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ডাইনোসর ও প্রথম পাখির খোঁজে তিনি বহু অভিযানের নেতৃত্ব দিয়েছেন— অ্যান্টার্কটিকা, চিন, টেক্সাস ও ভারতের বিভিন্ন জায়গায়। দক্ষিণমেরু অভিযানের ওপর তাঁর লেখা বই ‘পৃথিবীর শেষপ্রান্ত’ একসময় সাড়া ফেলেছিল। দীর্ঘকাল আমেরিকা প্রবাসী হলেও কলকাতার সঙ্গে এখনও তাঁর যোগাযোগ অক্ষুণ্ণ আছে।

Showing 1 to 2 of 2 results