সকল বই

প্রতিভা বসু এর বই সূমহ

প্রতিভা বসু

জন্ম: ১৯১৫। ঢাকা জেলার বিক্রমপুরের খাঁসাড়ায়।বাবা আশুতোষ সোম, ছিলেন কৃষি-আধিকারিক। বদলির চাকরি। মায়ের নাম সরযূবালা। পড়াশুনা কনভেন্ট স্কুলে। সিনিয়র কেম্‌ব্রিজ পর্যন্ত। পাশ করার আগেই বিবাহ, আঠারো বছর বয়সে।ছোটবেলা থেকেই কিন্নরকণ্ঠী।রাণু সোম নামে একাধিক গানের রেকর্ড। প্রথম রেকর্ড এগারো বছর বয়সে। একসময় গ্রামোফোন কোম্পানির সঙ্গে বছরে ছটি রেকর্ড অথাৎ বারোটি গানের চুক্তিতে আবদ্ধ ছিলেন। বিবাহ-পরবর্তী জীবনে নিজেই ছেড়ে দেন সঙ্গীতচর্চা।প্রথম মুদ্রিত রচনা, নবশক্তি নামের সাপ্তাহিক কাগজে একটি গল্প, প্রতিভা সোম নামে। প্রথম কবিতা ভারতবর্ষ পত্রিকায়।১৯৪০ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস, মনোলীনা। প্রথম সংস্করণ প্রকাশিত হয় কবিতাভবন থেকে। এরপর অন্য প্রকাশভবন থেকে আরও তিনটি সংস্করণ।ঢাকাতেই বুদ্ধদেব বসুর সঙ্গে আলাপ। কলকাতায় বিবাহ: ১৯৩৪ সালের ১৯ জুলাই।একাধিক গ্রন্থ চলচ্চিত্রে রূপায়িত।এখন থাকেন কলকাতায়। নাকতলার বাড়িতে। শীত আর বর্ষা কাটান শান্তিনিকেতনে।হবি: সারমেয়প্রীতি।  ___________________________________________

Showing 1 to 1 of 1 results