সকল বই

সোমনাথ চট্টোপাধ্যায় এর বই সূমহ

সোমনাথ চট্টোপাধ্যায়

সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্ম ১৯২৯-এ অসমের তেজপুরে, শিক্ষা প্রেসিডেন্সি কলেজ কলকাতা, কেম্ব্রিজের জেসাস কলেজ এবং মিডল টেম্পল-এ। পেশায় আইনজীবী। ১৯৭১-এ রাজনীতিতে যোগদানের পর লোকসভার সদস্য নির্বাচিত হন। ২০০৯-এ রাজনীতি থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত সাংসদ ছিলেন। দীর্ঘ মর্যাদাপূর্ণ রাজনৈতিক জীবনে বিভিন্ন পার্লামেন্টারি কমিটির সদস্য এবং সভাপতির পদ অলংকৃত করেছেন। ব্যারিস্টার এবং প্রবীণ আইনজীবী হিসেবে সংসদের আইন প্রণয়নে তাঁর আইনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৯৬-এ তাঁকে ভারতীয় সাংসদদের পক্ষ থেকে বিশিষ্ট সাংসদ হিসেবে সম্মানিত করা হয়।২০০৪-এ সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। লোকসভা পরিচালনায় তাঁর দক্ষতা সর্বত্র অভিনন্দিত হয়।বর্তমানে শান্তিনিকেতনের বাসিন্দা।

Showing 1 to 1 of 1 results