সকল বই

মঞ্জরী চৌধুরী এর বই সূমহ

মঞ্জরী চৌধুরী

মঞ্জরী চৌধুরী-র জন্ম ত্রিপুরার উত্তর জেলার কমলাপুরে। মহারাজা বীরবিক্রম কলেজ থেকে বাংলায় স্নাতক। স্নাতকোত্তর পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৩-এ আগরতলায় সরকারি মহিলা কলেজের অধ্যাপক। ১৯৭৭-এ আগরতলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্রে বাংলাভাষা ও সাহিত্যের পঠন-পাঠন বিভাগে যোগদান। ১৯৮০ সালে বাংলা বিভাগের অধ্যাপক, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সেখানকার বাংলা বিভাগের প্রধান এবং পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক পদে আসীন। একই সঙ্গে কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ। ছোটগল্পকার নরেন্দ্রনাথ মিত্রের ওপর গবেষণা করেছেন। মানবী বিদ্যাচর্চায় আগ্রহী মঞ্জরী চৌধুরীর লেখালেখির বিষয় বিশ শতকের বাংলা সাহিত্য।

Showing 1 to 1 of 1 results