সকল বই

রণবীর চক্রবর্তী এর বই সূমহ

রণবীর চক্রবর্তী

রণবীর চক্রবর্তীর জন্ম ১৯৫৩, কলকাতায়।শিক্ষা: হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ; কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।পেশা: শিক্ষকতা ও গবেষণা। এ পর্যন্ত পড়িয়েছেন বিশ্বভারতী, বর্ধমান, কলকাতা ও মায়ামি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অব এনশেন্ট হিস্ট্রি। বিবিধ গবেষণাবৃত্তি পেয়েছেন লন্ডন, কেমব্রিজ, অক্সফোর্ড এবং ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক আলোচনাচক্রে নিয়মিত যোগদান। গবেষণার প্রিয় বিষয় প্রাচীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস, বিশেষত ভারত মহাসাগরে প্রাচীন আমলের বাণিজ্যের ইতিহাস। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ: Warfare for Wealth: Early Indian Perspective, কলকাতা ১৯৮৬; A Sourcebook of Indian Civilization(সহযোগী সম্পাদক) হায়দ্রাবাদ ২০০০; Trade in Early India, দিল্লি, ২০০১(সম্পাদক); Trade and Traders in Early Indian Society, দিল্লি ২০০২; সমাজ সংস্কৃতি ইতিহাস: অধ্যাপক অশীন দাশগুপ্ত স্মারক গ্রন্থ(অন্যতম সম্পাদক), কলকাতা ২০০০।গবেষণাধর্মী প্রবন্ধ ইংরেজি ও বাংলায় নিয়মিত লেখেন। ২০০১ সালে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রাচীন ভারত শাখার সভাপতি।

Showing 1 to 2 of 2 results