সকল বই

শাখাওয়াৎ নয়ন এর বই সূমহ

শাখাওয়াৎ নয়ন

শাখাওয়াৎ নয়ন।  জন্ম ১৯৭৪ সালের ২০ মে, মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে।  বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম।  ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯৯৬ সালের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি।  সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু করেন।  বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করছেন।  বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি।  ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প লেখেন; পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন।  ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ।  অদ্ভুত আঁধার এক তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস এবং নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি তাঁর প্রথম নিবন্ধ গ্রন্থ।

Showing 1 to 3 of 3 results