সকল বই

মণিরত্ন মুখোপাধ্যায় এর বই সূমহ

মণিরত্ন মুখোপাধ্যায়

মণিরত্ন মুখোপাধ্যায়-এর জন্ম ১৯৪০ বীরভূম জেলার সিউড়ির কাছে এক গ্রামে। বাসভূমি ছিল বাংলাদেশের সিতাবগঞ্জ শহর। দেশভাগের পর চলে আসেন চুঁচুড়াতে। হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি কলেজে শিক্ষাগ্রহণের পর প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার স্নাতক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি বিহারের জামালপুর থেকে। কর্মসূত্রে যুক্ত ছিলেন রেলওয়ে ও নামী পেট্রোলিয়ম সংস্থায়। ২০০০-২০০৩ ছিলেন বহুজাতিক সংস্থায় জেনারেল ম্যানেজার। ভারতবর্ষের সর্বত্র এবং আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি প্রমুখ দেশে গিয়েছেন। নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনি। পর্বতারোহণে অভিজ্ঞ মানুষটি বর্তমানে দিল্লি নিবাসী।

Showing 1 to 1 of 1 results