সকল বই

সোনিয়া গাঁধী এর বই সূমহ

সোনিয়া গাঁধী

১৯৯১ সালের ২১ মে রাজীব গান্ধী নিহত হন। সোনিয়া গান্ধী তাঁর বিধবা পত্নী। ১৯৪৬ সালে ইতালিতে তাঁর জন্ম। বাবা ও মায়ের নাম স্তেফানো ও পাওলা মাইনো। তোরিনোর কাছে, ছোট্ট শহর অবার্সনোতে বেড়ে ওঠেন সোনিয়া। ইংরেজি নিয়ে পড়াশুনোর জন্য ১৯৬৫ সালে তিনি কেমব্রিজে যান। ভবিষ্যতে যিনি তাঁর স্বামী হন, এইখানেই তাঁর সঙ্গে সোনিয়ার পরিচয়। ১৯৬৮ সালে নয়াদিল্লিতে তাঁদের বিয়ে হল। অতঃপর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরিবারের সদস্য হিসাবেই তাঁদের জীবন কাটতে থাকে। পুত্র রাহুলের জন্ম ১৯৭০ সালে; কন্যা প্রিয়াঙ্কার ১৯৭২ সালে। ১৯৮১ সালে এয়ারলাইন পাইলটের চাকরি ছেড়ে রাজীব গান্ধী রাজনীতিতে যোগ দেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী নিহত হন; রাজীব নির্বাচিত হন প্রধানমন্ত্রী-পদে। দুই সন্তানকে নিয়ে সোনিয়া নয়াদিল্লিতে থাকেন।

Showing 1 to 1 of 1 results