সকল বই

ভিক্ষু বুদ্ধদেব এর বই সূমহ

ভিক্ষু বুদ্ধদেব

ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, বুগেনভিলিয়া ও আরও অনেক ফুলের একজন প্রধান বিশেষজ্ঞ হিসাবে লেখক সুপরিচিত সারা ভারতে।আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে প্রচুর: অস্ট্রেলিয়ায় ও আমেরিকায় অনুষ্ঠিত ডালিয়ার আন্তর্জাতিক সেমিনারে লেখকের পেপার পঠিত ও প্রকাশিত হয়েছে আশির দশকে; পুষ্পবিষয়ে প্রচুর লেখা প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের নামী পত্রিকায়। পুষ্পচর্চার বেশ কিছু নতুন পদ্ধতি বার করতে সক্ষম হয়েছেন লেখক। এদের একটি ডালিয়া সংকরায়ণের নতুন পদ্ধতি, যা ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে।বইটির প্রচুর রঙিন ও সাদাকালো ফোটোগ্রাফও তুলেছেন লেখক, এগুলি খুব ভাল তুলে ধরেছে আলোচিত বিষয়কে। এ ছাড়াও আছে ডালিয়া, চন্দ্রমল্লিকা ও গোলাপ ফুল তিনটির নতুন শ্রেণিবিন্যাস, ছোটদের পুষ্পপ্রদর্শনীর বিভিন্ন বিভাগ প্রভৃতি অনেক কিছু।স্বরচিত বেশ কয়েকটি পুষ্পচর্চার বইয়ের ভেতরে এই ‘ফুল ফোটানোর সহজপাঠ’ লেখকের সবচেয়ে প্রিয় বই। 

Showing 1 to 1 of 1 results