সকল বই

বিষ্ণু দে এর বই সূমহ

বিষ্ণু দে

বিষ্ণু দে-র জন্ম ১৮ জুলাই ১৯০৯। পিতা অবিনাশচন্দ্র দে, মাতা মনোহারিণী। কবিতা প্রকাশের আরম্ভ ১৯২৫-২৬। ১৯২৭-এ ম্যাট্রিকুলেশন পাশ। ১৯৩৩-এ ইংরেজি সাহিত্যে এম এ। রিপন, প্রেসিডেন্সি ও ইসলামিয়া-সেন্ট্রাল ক্যালকাটা [মৌলানা আজাদ] কলেজে অধ্যাপনা। ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সম্প্রদায়ের উৎসাহী সংগঠক। সংগীত ও চিত্রকলায়, লোকজীবনে ও লোকশিল্পে বিশেষ অনুসন্ধিৎসা। বহু বাংলা ও ইংরেজি প্রবন্ধের লেখক ও গ্রন্থকার। ‘পরিচয়’, ‘সাহিত্যপত্র’ ইত্যাদি পত্রিকায় নিয়মিত গ্রন্থ-সমালোচক। ‘সাহিত্যপত্র’-এর প্রতিষ্ঠাতা। সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৬৫; জওহরলাল নেহরু স্মৃতি পুরস্কার, ১৯৬৭; ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার, ১৯৭১। প্রয়াণ: ৩ ডিসেম্বর ১৯৮২।

Showing 1 to 4 of 4 results