সকল বই

সাধনা মুখোপাধ্যায় এর বই সূমহ

সাধনা মুখোপাধ্যায়

সাধনা মুখোপাধ্যায়-এর জন্ম ৬ ডিসেম্বর ১৯৩৪, এলাহাবাদে। এলাহাবাদেই কেটেছে ছাত্রজীবন। ভূগোলে এম-এ। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি টি। দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, এখন যুক্ত পাক্ষিক আনন্দমেলায়। স্বামী পবিত্রকুমার মুখোপাধ্যায় কর্মব্যস্ত ইঞ্জিনিয়র। বিবাহসূত্রে প্রথমে ছিলেন দিল্লিতে। এখন উভয়েরই কর্মক্ষেত্র কলকাতায়। প্রথম কাব্যগ্রন্থ ‘আকাশকন্যা’। পরে আরও বহু কবিতাগ্রন্থ বেরিয়েছে। ছাত্রাবস্থা থেকেই ভৌগোলিক প্রবন্ধ লেখেন। ‘দিদিমণি’ ছদ্মনামে আনন্দমেলায় প্রকাশিত ভৌগোলিক প্রবন্ধ নিয়ে বেরিয়েছে ‘জানা-অজানা’ নামে একটি অতি কৌতুহলকর দু-খণ্ড কিশোরগ্রন্থ। আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে বেরুনো প্রবন্ধ নিয়ে তারও আগের বই ‘পৃথিবী ঘুরছে’। একাধিক পুরস্কার পেয়েছেন। কবিতার জন্য প্রতিশ্রুতি পুরস্কার তার অন্যতম।

Showing 1 to 16 of 16 results