সকল বই

কেতকী কুশারী ডাইসন এর বই সূমহ

কেতকী কুশারী ডাইসন

কেতকী কুশারী ডাইসন-এর জন্ম ১৯৪০ সালের কলকাতায়, শিক্ষা কলকাতায় ও অক্সফোর্ডে। কলকাতার পত্রপত্রিকায় ষাটের দশক থেকে লিখছেন। বিবাহসূত্রে বহুদিন ধরে ইংল্যান্ডের বাসিন্দা হয়েও বাংলায় লেখা বন্ধ করেননি। ইংরেজিতেও লেখেন। সৃষ্টিশীল সাহিত্য, প্রবন্ধসাহিত্য, অনুবাদ আর গবেষণাভিত্তিক কাজ মিলিয়ে বাংলায় আর ইংরেজিতে অনেকগুলি প্রকাশিত বই। দুই ভাষাতেই কবিতা লেখেন; দুই ভাষা মিলিয়ে এ যাবৎ দশটি কবিতার বই প্রকাশিত হয়েছে। চারটি উপন্যাস আর তিনটি নাটক লিখেছেন; রবীন্দ্রনাথের আর বুদ্ধদেব বসুর কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন, অ্যাংলোস্যাক্সন কবিতা বাংলায় রূপান্তরিত করেছেন। দু’বার আনন্দ পুরস্কার পেয়েছেন: প্রথমবার ১৯৮৬-তে, উপন্যাস ও গবেষণার মিশ্রণে পথিকৃৎ বই ‘রবীন্দ্রনাথ ও ভিক্‌তোরিয়া ওকাম্পোর সন্ধানে’-র জন্য, তারপর ১৯৯৭ সালে, সহগবেষক সুশোভন অধিকারীর সঙ্গে যুগ্মভাবে, রবীন্দ্রনাথের সাহিত্যে ও চিত্রকলায় তাঁর বর্ণদৃষ্টির প্রভাব বিষয়ে বিস্তৃত গবেষণার ফসল ‘রঙের রবীন্দ্রনাথ’-এর জন্য। পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী দাসী পদক এবং তাঁর রবীন্দ্রকবিতা-অনুবাদের জন্য লন্ডনের পোয়েট্রি বুক সোসাইটির রেকমেন্ডেশন। ২০০৯-এ পেয়েছেন স্টার আনন্দের ‘সেরা বাঙালি’ সম্মান।

Showing 1 to 4 of 4 results