সকল বই

নীল ও'ব্রায়েন এর বই সূমহ

নীল ও'ব্রায়েন

কেউ বলে, এ দেশে তিনিই কুইজিংয়ের জন্মদাতা। কেউ বলে, কলকাতার ‘চলন্ত বিশ্বকোষ’। আজ থেকে পঁচিশ বছর আগে, ১৯৬৭ সালে, তাঁরই উদ্যোগে কলকাতার এক ছোট্ট প্যারিশ-হলে অনুষ্ঠিত হয়েছিল এ-দেশের প্রথম প্রকাশ্য কুইজ প্রতিযোগিতা। সেই শুরু। ব্যাপারটা তারপর দেখতে-দেখতে ছড়িয়ে পড়ে। মূলে কিন্তু সেই একটি মানুষের উদ্যোগ। নিল্‌ ও’ব্রায়েন। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ছেড়েছেন, তবু তা নিয়ে কোনও দেমাক নেই। কিছু বলতে গেলে লাজুক হেসে বলেন, ‘আসলে এটাই তো আমার হবি। কুইজের আসর বসাতে ভাল লাগে, তাই বসাই। এ নিয়ে লিখতে ভাল লাগে, তাই লিখি।’ নিল্‌ ও’ব্রায়েনের জন্ম ১৯৩৪ সালের ১০ মে। বিখ্যাত এক প্রকাশনা-প্রতিষ্ঠানের কর্ণধার। বিশিষ্ট শিক্ষাব্রতী। দৈনিক টেলিগ্রাফ ও পাক্ষিক আনন্দমেলা পত্রিকায় নিয়মিত কুইজ ফিচারের লেখক। কলকাতার নামজাদা কয়েকটি বিদ্যালয়ের পরিচালন-সমিতির সদস্য। তা ছাড়া, অ্যাংলো ইন্ডিয়ান সমাজের প্রতিনিধি হিসাবে ১৯৭৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন।

Showing 1 to 1 of 1 results