সকল বই

শান্তনু মিত্র এর বই সূমহ

শান্তনু মিত্র

শান্তনু মিত্রের জন্ম ১৯৬৮, কলকাতায়। কলকাতা জন্মস্থান হলেও তাঁর শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মফস্‌সল জেলার জেলাশহরে, পিতার চাকরির সুবাদে।শিক্ষা: হুগলি কলেজিয়েট স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ। অর্থনীতির স্নাতক।শান্তনু মিত্রের কর্মজীবনের শুরু আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে। পরে ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান ইকনমিক সার্ভিসে যোগদান। এই চাকরিতে তিনি কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকে এবং দপ্তরে সহ-নির্দেশক এবং উপ-নির্দেশকের দায়িত্ব পালন করেছেন এবং করছেন। এরই মাঝখানে কিছু সময়ের জন্য ছিলেন ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ সার্ভিসে।ছাত্রাবস্থায় বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন নিজের স্কুলের এবং কলেজের প্রতিনিধি হিসেবে, জয়ের সাফল্য পেয়েছেন। তাঁর পল্লবগ্রাহিতার অভ্যাস থেকেই গত সাত বছরে বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে লিখেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের উপর। এই গ্রন্থটিই তাঁর প্রথম প্রকাশিত বই।

Showing 1 to 1 of 1 results