সকল বই

জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় এর বই সূমহ

জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়

জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৩১, বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। অর্থনীতিতে এম.এ., আন্তর্জাতিক সম্পর্কের পি.এইচ-ডি এবং রাষ্ট্রবিজ্ঞানে ডি. লিট। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর ছিলেন। প্রথম জীবনে আই.এ.এস এবং ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। ১৯৬০ সালের শেষে ফরেন সার্ভিস থেকে পদত্যাগ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আরম্ভ করেন। সেখানে একসময় ছিলেন কার্যনির্বাহক উপাচার্য। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজীবন এমেরিটাস প্রফেসর। বহু ইংরেজি ও বাংলা গ্রন্থের রচয়িতা। বাংলা গ্রন্থগুলির মধ্যে মহাকাব্য ও মৌলবাদ, সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ভগবদ্‌গীতা, ধর্মের ভবিষ্যৎ, গণতন্ত্র ধর্ম ও রাজনীতি, বিকল্প নবজাগরণ, বিকল্প বিশ্বায়ন এবং ওপারের ছেলেবেলা উল্লেখযোগ্য। প্রাবন্ধিক হিসেবে, বিশেষত ‘ধর্ম ও প্রগতি’ গ্রন্থের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত মানস রায়চৌধুরী স্মৃতি পুরস্কার (২০০৬)। রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এশিয়াটিক সোসাইটির বিমানবিহারী মজুমদার পুরস্কার (২০০৬)।

Showing 1 to 1 of 1 results