সকল বই

মণীন্দ্রভুষণ গুপ্ত এর বই সূমহ

মণীন্দ্রভুষণ গুপ্ত

মণীন্দ্রভূষণ গুপ্ত-র জন্ম : ১৯ জ্যৈষ্ঠ ১৩০৫ (১৮৯৮ খ্রিস্টাব্দ), ঢাকা জেলার আউটশাহী গ্রামে। শিক্ষার সূচনা শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ে। ঢাকায় বি.এ. পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে পড়াশোনা ত্যাগ করে শান্তিনিকেতন কলাভবনে চিত্রকলাবিদ্যা শিক্ষা। নন্দলাল বসুর প্রথম ছাত্রদলের অন্যতম। কর্মজীবন : কলম্বোয় আনন্দ কলেজে চিত্রবিদ্যার শিক্ষক, পরে কিছুদিন শিল্পপতি সারাভাই পরিবারে গৃহশিক্ষক; শেষে কলকাতার সরকারী আর্ট স্কুলে শিক্ষকতা (১৯৩১-১৯৫৩)। সিংহল, বোম্বাই ও রেঙ্গুনে তাঁর ছবির একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নিসর্গ দৃশ্য অঙ্কনে বিশেষ দক্ষতা; তাঁর চিত্রের অন্যতম বিষয় ছিল পুরাণ, ইতিহাস ও আধুনিক জীবনযাত্রা। রচনা : শিল্প, শিল্পী ও শিল্পতত্ত্ববিষয়ে বাংলা ও ইংরেজিতে বহু প্রবন্ধ। উল্লেখযোগ্য বই : সিংহলের শিল্প ও সভ্যতা, Impressions of a Pilgrimage to Kedarnath and Badrinath in Twelve Linocuts. মৃত্যু : ২ ফেব্রুয়ারি ১৯৬৮।

Showing 1 to 1 of 1 results