সকল বই

মুকুল বন্দ্যোপাধ্যায় এর বই সূমহ

মুকুল বন্দ্যোপাধ্যায়

মুকুল বন্দ্যোপাধ্যায় বি. আর. এ. বিহার বিশ্ববিদ্যালয়, মজফ্‌ফরপুরের বাংলা ভাষা সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন। চার দশকের বেশি সময় কেটেছে তাঁর প্রবাসে। হিন্দি ভাষা রপ্ত করেছেন তিনি মাতৃভাষার মতো। দীর্ঘদিন ছিলেন ভারত সরকারের সংগীত নাটক আকাদেমির সদস্য। বর্তমানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় মুখপত্র ‘সম্মেলনী’র সম্পাদক। হিন্দি সাহিত্য ও বহির্বঙ্গের প্রতি দায়বদ্ধতা ও গভীর ভালবাসায় তাঁর সাম্প্রতিক অনুসন্ধান: ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সঙ্গে রবীন্দ্রনাথের আত্মিক সম্পর্ক। প্রকাশিত গ্রন্থ: ‘আনিয়াছি প্রবাসের সুখ (রবীন্দ্রজীবনে বিহার)’, ‘বহতা সময়ের গল্পচর্চা’, ‘বনফুল বর্ণে ও বৈভবে’, ‘সতীনাথ রেণু এবং...’ অনুবাদ গ্রন্থ: ‘মৃত্যুঞ্জয় রবীন্দ্র’, ‘হৃদয় অরণ্য’, ‘না রাধা না রুক্মিণী’, ‘অন্ধযুগ’, ‘সে আমার সহোদর’, ‘আশ্বিনের ফুল’।

Showing 1 to 1 of 1 results