সকল বই

প্রীতি সান্যাল এর বই সূমহ

প্রীতি সান্যাল

প্রীতি সান্যাল-এর জন্ম ১২ই নভেম্বর, ১৯৪০। শিক্ষা : বহরমপুর গার্লস কলেজ থেকে ইতিহাসে অনার্স। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসে এম. এ। বহরমপুর স্কুলে শিক্ষকতা করেছেন একসময়। পরে আমেরিকার আইওয়া স্টেট ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে ভিজিটিং লেকচারার। ১৯৬৯-এ প্যারিসে আসেন। দুই সন্তান। স্বামী ইউনেস্কোর শিক্ষাপরিকল্পনা বিভাগের অন্যতম ডিরেক্টর। সেই সূত্রে বহু দেশে ভ্রমণের সুযোগ এবং গভীর ভাবে দেশগুলির সমস্যা জানবার সুযোগ হয়েছে। লেখা প্রথম ছাপা হয় ‘আজকাল’ পত্রিকায়। পরে বেশ কয়েক বছর ‘দেশ’ পত্রিকার পারি-প্রতিনিধি ছিলেন। ভ্রমণ বিষয়েও কয়েকটি লেখা ছাপা হয়েছে। বর্তমানে পর্তুগিজ কবি ফার্নান্দো পেসোয়ার কবিতা নিয়ে কাজ করছেন।

Showing 1 to 1 of 1 results