সকল বই

অরুণোদয় সাহা এর বই সূমহ

অরুণোদয় সাহা

অরুণোদয় সাহার জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯৪৮। শিক্ষা ত্রিপুরার বিশালগড়, আগরতলা, পশ্চিমবঙ্গে কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমেরিকার য়ুটা স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পি এইচডি। স্বদেশে এবং বিদেশে অধ্যাপনা করেছেন। ২০০৭-২০১৩ পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে বৃত ছিলেন।সহধর্মিণী অধ্যাপিকা মঞ্জরী চৌধুরীর ইচ্ছানুসারে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার আগে এবং পরে কখনওই লেখালেখি থেকে বিযুক্ত হননি। সাহিত্যই তাঁর প্রথম প্রেম। রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার মহারাজাদের অনালোকিত সম্পর্ক নিয়ে তিনি নিটোল গল্প লিখেছেন। গল্পগ্রন্থটির নাম: রাজা ও কবি। তা ছাড়া, প্রকাশিত অন্যান্য গ্রন্থাবলির মধ্যে চলার পথে এবং কথায় কথায় উল্লেখযোগ্য।

Showing 1 to 2 of 2 results