সকল বই

M. Abdul Hye এর বই সূমহ

M. Abdul Hye

জন্ম রাজশাহী শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশব ও শিক্ষাজীবন কেটেছে রাজশাহীতে। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ছাত্র ছিলেন তিনি। এরপর,  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। চাকুরীজীবন শুরু হয় শিল্প ব্যাংক (বর্তমানে বিডিবিএল) থেকে। পরবর্তীতে প্রাইম ব্যাংকে যোগদান করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ পদে সাত বছর চাকুরীরত ছিলেন। প্রাইম ব্যাংকের চাকুরী থেকে অবসর গ্রহণের পর দুটি বেসরকারী কোম্পানীতেও প্রায় চার বছর কাজ করেছেন। পিতা ইংরেজীর শিক্ষক হলেও তিনি ছিলেন একজন ক্বারী ও ইসলামী জীবন ধারার একজন প্রকৃত অনুসারী। তাঁর তত্ত্বাবধানেই পারিবারিকভাবে তাঁরা ইসলামী চর্চা ও অনুশাসনের মধ্যে দিয়ে গড়ে উঠেন। ছোটবেলা থেকেই তিনি শুদ্ধভাবে কুরআন পড়া রপ্ত করেন এবং ক্বিরাত প্রতিযোগিতায় একাধিবার রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হন। পবিত্র কুরআন অধ্যায়ন ও অনুশীলনের ব্যাপারে প্রথম থেকেই তাঁর আগ্রহ ছিল অনেক বেশী। চাকুরীরত অবস্থায় ও সুদীর্ঘ ২০ বছর যাবত তিনি কুরআন নিবীড়ভাবে অনুশীলন করে আসছেন। কুরআনের তরজমা এবং তাফসীর অধ্যায়নের মাধ্যমে তিনি পবিত্র কুরআনের জ্ঞান আহরণের চেষ্টা করেছেন। কুরআনকে বুঝে পড়া ও তা সঠিকভাবে অনুধাবনের ব্যাপারে তিনি সব সময় তাঁর ঘনিষ্ঠজন ও বন্ধুমহলে উৎসাহ যুগিয়েছেন। তিনি যে বিষয়টি পরিস্কারভাবে অনুধাবন করেছেন তা হলো মুসলিম জনগোষ্ঠি যারা ইসলামের পথে চলতে চায়, তারা কুরআনকে বুঝে পড়া এবং পূর্ণাঙ্গ ইসলামের যে রূপরেখা কুরআনে বর্ণিত হয়েছে সে ব্যাপারে জ্ঞানার্জনের জন্য যে নিষ্ঠা আগ্রহ ও ধৈর্য দরকার তা একেবারেই নেই বললেই চলে।

Showing 1 to 1 of 1 results