সকল বই

এস এম রানা এর বই সূমহ

এস এম রানা

এস এম রানা
জন্ম : ১৯৮০ সালের ১৪ আগস্ট।  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে।  বাবা মরহুম আলহাজ শফিকুর রহমান ও মা মায়মুনা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি। 
কলেজজীবন থেকে তাঁর সাংবাদিকতা শুরু।  ২০০১-২০০৯ পর্যন্ত দৈনিক প্রথম আলো’র সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন।  ২০০৮ সালে দৈনিক প্রথম আলো’র ‘সেরা সাংবাদিক পুরস্কার’ পান।  ২০১০ সালের ১ জানুয়ারি থেকে দৈনিক কালের কণ্ঠ’র চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন।  ২০১৪ সালে কালের কণ্ঠ’র ‘সেরা প্রতিবেদক’ মনোনীত হন। 
তাঁর সহধর্মিণী শিক্ষিকা আফরোজা বেগম রুমি এবং দুই সন্তান এস এম নাঈমুর রহমান রাফী ও এস এম নূর এ রহমান সাফী। 
লেখালেখির শুরুতে তাঁর একাধিক ফিচার চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।  তিনি গল্প-কবিতাও লিখেন।  তাঁর বেশকিছু ভ্রমণকাহিনি, ছোটগল্প ও কবিতা দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিনসহ পত্র-পত্রিকা ও সাময়িকীতে ছাপা হয়।  এছাড়া একটি দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত ‘সমর্পিত’ নামের উপন্যাস পাঠকমহলে বেশ সমাদৃত হয়।  উপন্যাসটি প্রকাশের অপেক্ষায় আছে। 
প্রকাশিত গ্রন্থ : আমাদের দুবাইওয়ালা (২০১৫) 

Showing 1 to 3 of 3 results