সকল বই

আকুতাগাওয়া রিঊনোসুকে এর বই সূমহ

আকুতাগাওয়া রিঊনোসুকে

আকুতাগাওয়া রিউনোসুকে ১৮৯২ সালে তোকিয়োতে জন্মগ্রহণ করেন। পরের বছরেই তাঁর মা মনোরোগে আক্রান্ত হওয়ার জন্য তিনি তাঁর মামার কাছে প্রতিপালিত হতে থাকেন। দশ বছর বাদে মা’র মৃত্যুর পর তাঁর পারিবারিক নাম পিতৃকুলের নিইহারা থেকে মাতুকুলের আকুতাগাওয়াতে পরিবর্তন করা হয়। জাপান ও চিনের প্রাচীন সাহিত্য এবং ইওরোপের আধুনিক সাহিত্য, দুই দিকেই তাঁর গভীর অধ্যয়ন ছিল। ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য নিয়ে সসম্মানে উত্তীর্ণ হওয়ার পরে তিনি দু’বছর জাপানি নৌবাহিনীর একাডেমিতে ইংরেজি ভাষার অধ্যাপনা করেন। এর মধ্যেই লেখক হিসাবে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন এবং লেখার কাজেই সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন। ত্রিশ বছর বয়স থেকেই তাঁর স্বাস্থ্য ভাঙতে আরম্ভ করে। মায়ের দিক থেকে উত্তরাধিকার সূত্রে মনোরোগ তাঁকেও আক্রমণ করতে পারে বলে তাঁর একটা প্রবল ভীতি ছিল। ১৯২৭ সালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে তিনি স্ত্রী ও তিন পুত্রকে রেখে বিষপানে আত্মহত্যা করেন।

Showing 1 to 1 of 1 results