সকল বই

মান্না দে এর বই সূমহ

মান্না দে

মান্না দে-র জন্ম ১ মে ১৯১৯।শিক্ষা স্কটিশ চার্চ কলেজ ও বিদ্যাসাগর কলেজ। ১৯৩৭-এ কাকা কৃষ্ণচন্দ্র দে’র কাছে সংগীত শিক্ষার শুরু। গায়করূপে প্রথম মঞ্চে (কলেজ ফাংশন) আত্মপ্রকাশ ওই বছরেই।উস্তাদ দবীর খাঁ সাহেবের কাছে তালিম ১৯৩৯ থেকে। কৃষ্ণচন্দ্রর সহকারী হয়ে প্রথম মুম্বাই যাত্রা ’৪২-এ। শাস্ত্রীয় সংগীতের তালিম উস্তাদ আমন আলি খাঁ সাহেবের কাছে।প্রথম প্লে-ব্যাক তমান্না ছবিতে— ‘জাগো আঈ উষা'। শচীনদেব বর্মনের সুরে মশাল (১৯৫০) ছবিতে ‘উপর গগন বিশাল’ গানটি গেয়ে সাফল্য ও জনপ্রিয়তা।প্রথম বাংলা ছবিতে প্লে-ব্যাক গৃহপ্রবেশ-এ (১৯৫৪)। শঙ্খবেলা ছবিতে উত্তমকুমারের লিপে প্রথম প্লে-ব্যাক ‘কে প্রথম কাছে এসেছি’। নানা পুরস্কার ও সম্মানে ভূষিত। একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠ নেপথ্য গায়কের জাতীয় পুরস্কার, লতা মঙ্গেশকর পুরস্কার, শ্যামল মিত্র অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার, আলাউদ্দিন খাঁ পুরস্কার, পদ্মশ্রী খেতাব ইত্যাদি। ২০০৪-এ ‘জাতীয় গায়ক’ এর সম্মান লাভ।সহধর্মিণী সুলোচনা এবং দুই কন্যা সুরমা ও সুমিতা। 

Showing 1 to 1 of 1 results