সকল বই

শঙ্কর ঘোষ এর বই সূমহ

শঙ্কর ঘোষ

শংকর ঘোষ-এর জন্ম ১২ জুলাই, ১৯২১। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। সাংবাদিকতায় হাতেখড়ি অমৃতবাজার পত্রিকায় প্রুফরিডার হিসাবে। কয়েকমাস পরে আনন্দবাজার সংস্থায় অধুনালুপ্ত হিন্দুস্থান স্ট্যান্ডার্ড ইংরেজি দৈনিকের রিপোর্টার। মধ্য চল্লিশের উত্তাল বঙ্গদেশের প্রত্যক্ষদর্শী। বেশ কয়েকবার নেহরুর বিদেশযাত্রার সঙ্গী, নতুন দিল্লিতে আনন্দবাজার সংস্থার বিশেষ সংবাদদাতা হিসাবে। ১৯৬৪ সালে মুম্বইয়ের দ্য টাইমস অব ইন্ডিয়া কাগজে কলকাতার সংবাদদাতা হিসাবে যোগদান। তারপর নানা দৈনিক কাগজে। দ্বিতীয়বার হিন্দুস্থান স্ট্যান্ডার্ড কাগজে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর ও পরে আনন্দবাজার পত্রিকায় অ্যাসোসিয়েট এডিটর। ১৯৭৭ সালে অমৃতবাজার পত্রিকায় জয়েন্ট এডিটর। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত থাকার সময়ই বাংলা লেখালেখির শুরু। শেষের কবছর মূলত বাংলা দৈনিকের সঙ্গেই যুক্ত। সংবাদ প্রতিদিন কাগজের প্রথম সম্পাদক। ইংরেজি ও বাংলায় দেশি-বিদেশি কাগজে সহস্রাধিক প্রবন্ধ লিখেছেন। এযাবৎ প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য The Naxalite Movement: A Maoist Experiment, বাবু ও বিপ্লবী, The Disinherited State.

Showing 1 to 2 of 2 results