সকল বই

দীনেশচন্দ্র সেন এর বই সূমহ

দীনেশচন্দ্র সেন

দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯)। শিক্ষাব্রতী, গবেষক, লোকসাহিত্য সংকলক, ঐতিহাসিক— কর্মমুখর জীবনে এমন নানা পরিচয় একই সঙ্গে বহন করেছেন এবং এই সবক’টি ক্ষেত্রেই তাঁর অবদান বিপুল।

উনিশ শতকের শেষ ভাগে প্রাচীন বাংলার সাহিত্য-সংস্কৃতিকে বিস্মৃতির আড়াল থেকে তুলে এনে স্বমহিমায় স্থাপনের যে বিরাট কর্মকাণ্ড শুরু হয়েছিল, তার পুরোভাগে ছিলেন দীনেশচন্দ্র।

লিখেছেন সত্তরটিরও বেশি বই। তাঁর ‘বৃহৎ বঙ্গ’, ‘বঙ্গভাষা ও সাহিত্য’, ‘বাংলার লোকসাহিত্য’, ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’  প্রভৃতি গ্রন্থ বাংলা তথা বাঙালির আত্মপরিচয় গঠনের ইতিহাসে মাইলফলক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠায় এবং ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক রচনায় তাঁর অবদান অনস্বীকার্য।

Showing 1 to 5 of 5 results