সকল বই

অমলেশ ত্রিপাঠী এর বই সূমহ

অমলেশ ত্রিপাঠী

অমলেশ ত্রিপাঠীর জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯২১।মেদিনীপুরের দেভোগ-এ।পড়াশোনা তমলুক হ্যামিলটন হাইস্কুলে, প্রেসিডেন্সি কলেজে, কলম্বিয়া ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে।প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।গৌরবময় সাফল্য পরবর্তী ক্ষেত্রেও।কর্মজীবন: প্রেসিডেন্সি কলেজে ইতিহাস বিভাগের প্রধান (১৯৫৭-৬৯); কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ অধ্যাপক (১৯৬৯-৮৬)।ইউ. জি. সি-এর সদস্য। সিন্ডিকেটের সদস্য ও ডিন।গবেষণা: প্রথম ফুলব্রাইট স্কলার, রকফেলার ফেলো ইত্যাদি।গান্ধী লেকচারার, লন্ডন (১৯৭৪)।রাশিয়া, জাপান, ফ্রান্স প্রভৃতি দেশে আমন্ত্রিত।বিবাহ ১৯৪৬ সালে।স্ত্রী দীপ্তি ত্রিপাঠী—বর্তমানে বেথুন কলেজের অধ্যক্ষা।দুই সন্তান।পুত্র ওকন্যা উভয়েই কৃতী।রচনা: প্রথম গবেষণা গ্রন্থ—Trade and Finance in the Bengal Presidency 1793-1833 আচার্য যদুনাথ অক্সফোর্ডের অধ্যাপক ভিনসেন্ট হার্লো প্রমুখ কর্তৃক উচ্চপ্রশংসিত। ‘ক্লাসিক’ রূপেস্বীকৃত।অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সাংস্কৃতিক যোগাযোগে চরমপন্থীদের যে বিশেষ মানসিকতা গড়ে উঠেছিল তার বিশ্লেষণে The Extremist Challenge পথিকৃৎ।বিদ্যাসাগরের অভিনব মূল্যায়ন Vidyasagar: Traditional Moderniser গ্রন্থে।প্রবন্ধ সংকলন—‘ইতিহাস ও ঐতিহাসিক’।ইতিহাস দর্শনের প্রথম পদক্ষেপ রূপে এ-গ্রন্থ পেয়েছে আনন্দ পুরস্কার।

Showing 1 to 4 of 4 results