সকল বই

শ্যামসুন্দর ঘোষ এর বই সূমহ

শ্যামসুন্দর ঘোষ

শ্যামসুন্দর ঘোষের জন্ম ২৫ জুলাই, ১৯৩৯, খুলনায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর। ক্রিকেট খেলোয়াড় হিসেবে বিশেষ সুনাম। ইডেনে ১৯৬৪ সালে ইস্টবেঙ্গলের হয়ে শূন্য রানে সাত উইকেট— আজও রেকর্ড। খেলা-পরবর্তী জীবনে বিশিষ্ট সাংবাদিক। সাংবাদিকতা করেছেন ‘দ্য স্টেটসম্যান’, ‘দৈনিক স্টেটসম্যান’, ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ড’-এর মতো বিভিন্ন নামী সংবাদপত্রে। দীর্ঘদিন ধারাভাষ্য দিয়েছেন টেস্ট, একদিনের ক্রিকেট, ফুটবল ও টেবল টেনিসে। বাংলা ক্রিকেটের নির্বাচক। সাংবাদিকতার সূত্রে অংশ নেওয়া সাতটি ফুটবল বিশ্বকাপ, তিনটি এশিয়ান গেমস, চারটি অলিম্পিক ও ক্রিকেট বিশ্বকাপে। সারা জীবনের কাজের স্বীকৃতি স্বরূপ এশীয় ক্রীড়া-সাংবাদিকদের বিচারে সেরা সাংবাদিকের সম্মান অর্জন (সিওল ১৯৯২)। প্যারিসে অলিম্পিক-শতবর্ষে বক্তৃতা। বিশ্ব ক্রীড়াসাংবাদিক ফুটবল কমিশনে এশিয়ার একমাত্র প্রতিনিধি (১৯৮৪-১৯৯৬)। একসময় নিয়মিত লিখেছেন ‘দেশ’ এবং ‘আনন্দমেলা’ পত্রিকায়। কয়েকটি গ্রন্থ: ‘আনটোল্ড স্টোরিস অফ ইন্ডিয়ান ফুটবল’, ‘টেস্ট ক্রিকেটে বাঙালি’, ‘বিশ্ব ফুটবলের সুপারস্টার’ ইত্যাদি।  

Showing 1 to 1 of 1 results