সকল বই

মোহাম্মদ কামরুজ্জামান (ব্যাংকার) এর বই সূমহ

মোহাম্মদ কামরুজ্জামান (ব্যাংকার)

১৯৯৮ সালে পত্র-পত্রিকায় লেখালেখি শুরু। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত কবিতা, ছোটগল্প, ছড়া, বিদ্রূপ কবিতা ও রম্য গল্প প্রকাশ। ২০১৮ সালের একুশে বইমেলায় বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয় উপন্যাস ‘নিসর্গের সেল্ফি’ এবং গল্পগ্রন্থ ‘তুমি’। এছাড়া ২০১৮ সালের একুশে বইমেলায় বাঙালি থেকে প্রকাশিত হয় রম্য কবিতা ও ছড়ার বই ‘বইঅলা মুড়িঅলা’। প্রথম গ্রন্থপ্রকাশ ২০১৭ সালের একুশে বইমেলায় বেহুলাবাংলা থেকে শিশু-কিশোরদের জন্য ছড়াগ্রন্থ ‘রামছাগলের গামছা গলায়’। ২০১৭ সালের একুশে বইমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয় রম্য কবিতা ও ছড়ার বই ‌'ফোড়া ফাটাইতে চাই'।
বাবার চাকুরিসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে থেকেছেন। শৈশব ও কৈশোর কেটেছে পটুয়াখালী, বরগুনা, দিনাজপুর, মাদারিপুরে ও ঢাকায়। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে ১৯৯৩ সালে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে ১৯৯৫ সালে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৯৮ সালে সম্মানসহ স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর। পেশায় ব্যাংকার।

Showing 1 to 1 of 1 results