সকল বই

কুমারপ্রসাদ মুখোপাধ্যায় এর বই সূমহ

কুমারপ্রসাদ মুখোপাধ্যায়

কুমারপ্রসাদ মুখোপাধ্যায়-এর জন্ম ফেব্রুয়ারি, ১৯২৭, এলাহাবাদে। মাঝখানে বছর দুয়েক কলকাতার মিত্র ইনস্টিট্যুশনে পড়ে ম্যাট্রিক; নচেৎ স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে বিদ্যার্জন লখনউ শহরে। অর্থনীতি ও সমাজতত্ত্বে এম.এ। কেন্দ্রীয় সরকারি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পুলের অফিসার। সার্ভিসের শেষভাগে, ১৯৬৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত, যথাক্রমে এন. সি. ডি. সি., কোল মাইন্‌স অথরিটি ও কোল ইন্ডিয়া লিমিটেডের কমার্শিয়াল ডিরেক্টর। অবসর গ্রহণের পর একাধিক কোম্পানির সঙ্গে যুক্ত আছেন। গানে হাতে-খড়ি আট বছর বয়সে, রবীন্দ্রলাল রায়ের কাছে। গাণ্ডাবন্‌ধ শিষ্য পদ্মভূষণ ওস্তাদ মুশ্‌তাক হুসেন খাঁর। এর পর ওঁর গানে প্রচণ্ড প্রভাব পড়ে আফতার-এ-মৌশিকী ওস্তাদ ফৈয়াজ খাঁর। তাঁরই শ্যালক ওস্তাদ আতা হুসেন খাঁ ও ভাগ্নে ওস্তাদ লতাফৎ হুসেন খাঁর কাছেও বহুদিন তালিম নেন। ভারতবর্ষের বেশির ভাগ শহরে ও প্রখ্যাত সঙ্গীত সম্মিলনীতে অংশগ্রহণ করেছেন, এক পাঞ্জাবের হরবল্লভ ছাড়া। রেডিওয় জীবনের প্রথম প্রোগ্রামটিই ন্যাশনাল প্রোগ্রাম, আমন্ত্রিত শিল্পী-রূপে। সঙ্গীতজ্ঞ হিসেবে বক্তৃতা ও গান করেছেন কলকাতার সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি, সিমলার ইনস্টিট্যুট অফ্‌ অ্যাডভান্সড স্টাডিজ, মাদ্রাজের অ্যাকাডেমি ও ত্যাগরাজ বিদ্বৎ সমাজে, ব্যাঙ্গালোরের গায়ন সমাজে ও গানা কলা পরিষদে। শেষোক্ত সংস্থা পণ্ডিত উপাধি দেন, ১৯৭২ সালে। রবীন্দ্র পুরস্কার (১৪০৩) পেয়েছেন কুদরত্‌ রঙ্গিবিরঙ্গী গ্রন্থের জন্য। কলকাতার অ্যাকাডেমি অফ্ ফাইন আর্টসে আলোকচিত্রের একাধিক একক প্রদর্শনী বহু প্রশংসিত।

Showing 1 to 1 of 1 results