সকল বই

জ্যোতিরিন্দ্র নন্দী এর বই সূমহ

জ্যোতিরিন্দ্র নন্দী

জ্যোতিরিন্দ্র নন্দী-র জন্ম ২০ আগস্ট, ১৯১২ অধুনা বাংলাদেশের কুমিল্লায়। বাবা অপূর্বচন্দ্র নন্দী, চারুবালা নন্দী। বাল্য কৈশোর কেটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ১৯৩০-এ ব্রাহ্মণবাড়িয়া অন্নদা হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ। কলেজ-জীবনে সাহিত্যচর্চায় সক্রিয়। ১৯৩১-এ স্বদেশি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও কারাবাস। এক বছর গৃহবন্দি, জ্যোৎস্না রায় ছদ্মনামে লেখালেখি। ১৯৩২-এ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে আই এসসি পাশ করে ওই কলেজেই বি এ-তে ভর্তি। বি এ পাশ ১৯৩৫-এ। ১৯৩৬-এ. ‘পরিচয়’ ও ‘দেশ’ পত্রিকায় গল্প প্রকাশ, বৃহত্তর পাঠকমহলে পরিচিতি। কলকাতায় আসেন ১৯৩৭-এ। বেঙ্গল ইমিউনিটি, যুগান্তর, টাটা এয়ারক্রাফট, জে ওয়ালটার টমসন, দৈনিক আজাদ, মজদুর পত্রিকা, জনসেবক সহ নানা জায়গায় কাজ করেছেন বিভিন্ন সময়ে। ১৯৪৬-এ বিবাহ, স্ত্রী পারুল। ছোটগল্পকার হিসেবে দৃষ্টি আকর্ষণের পর ১৯৪৮-এ ‘দেশ’ পত্রিকায় লিখতে শুরু করেন ধারাবাহিক উপন্যাস ‘সূর্যমুখী’। আনন্দ পুরস্কারে সম্মানিত হন ১৯৬৬ সালে। সরল, আত্মাভিমানী, অন্যধারার এই লেখক প্রয়াত হন ১ আগস্ট, ১৯৮২।

Showing 1 to 2 of 2 results