সকল বই

প্রদীপ মালহোত্রা এর বই সূমহ

প্রদীপ মালহোত্রা

প্রদীপ মালহোত্রার জন্ম ৮ মে ১৯৫২। শান্তিনিকেতনের পাঠভবন বিদ্যালয়ে শিক্ষালাভ। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৮০-তে ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবায় যোগদান। ২০০৩-২০০৪ চিকিৎসক হিসেবে ছিলেন অ্যান্টার্কটিকার মৈত্রী স্টেশনে। অ্যান্টার্কটিকায় ৫ জুলাই ২০০৩ অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারে নেতৃত্ব দেন। ২০০৮-২০০৯-এ অ্যান্টার্কটিকায় ভারতীয় বৈজ্ঞানিক অভিযানের দলনেতা। ডিসেম্বর ২০১০-এ দক্ষিণ মেরুতে প্রথম ভারতীয় বৈজ্ঞানিক অভিযানের সদস্য। মে ২০১২-তে অবসরগ্রহণের পরে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে রাজ্যস্তরের উপদেষ্টা। মোটর-স্পোর্টসে উৎসাহী। ১৯৯৮ থেকে বেঙ্গল মোটর-স্পোর্টস ক্লাবে চিফ মেডিকেল অফিসার হিসেবে ক্লাব আয়োজিত সমস্ত কার র্যালির চিকিৎসা পরিষেবার দায়িত্বে আছেন। …………………………

Showing 1 to 1 of 1 results