সকল বই

অনীশ দেব এর বই সূমহ

অনীশ দেব

অনীশ দেব নিজে যে শুধু কল্পবিজ্ঞানের লেখক তা নয়, পাঠক হিসেবেও পৃথিবীর নানা ধরনের কল্পবিজ্ঞান-সাহিত্যের সঙ্গে গভীর পরিচয় তাঁর। পেশার দিক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হওয়ায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তাঁর সহজাত। সেই বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে সুনির্বাচিত এই কল্পবিজ্ঞান সংকলন। কিশোর-কিশোরীদের হাতে তুলে দিতে গিয়ে তিনি বলেছেন, ‘এই সংকলনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি গল্প তোমাদের জন্য। গত পাঁচ বছর ধরে নানান কিশোর কল্পবিজ্ঞান-কাহিনি পড়ে-পড়ে আমি আমার পছন্দের সেরা বত্রিশটি গল্প বেছে নিয়েছি।...’ এই সংকলনের বত্রিশটি গল্প যেন আগামী দিনের অজানা রঙিন দুনিয়ার একএকটি দরজা। প্রমাণিত কিংবা অপ্রমাণিত সম্ভাব্য বিজ্ঞানকে কেন্দ্র গড়ে উঠেছে এর বেশিরভাগ গল্প। এই রঙিন জগতে পাঠকের মুখোমুখি হাজির হয়েছেন অবিস্মরণীয় ঘনাদা এবং প্রখ্যাত কল্পবিজ্ঞানী প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। এ ছাড়া আছেন মেঘ-চোর এক বিপজ্জনক বিজ্ঞানী আর প্রখর শ্রুতিক্ষমতার অধিকারী কাদের মিঞা।এই সংকলনে আরও আছে টাইম মেশিনের গল্প, বিচিত্র রোবটের কাহিনি, মায়া সভ্যতার গোপন রহস্য, কুয়াশায় ঢাকা অজানা রহস্যময় জগৎ, ভয়ংকর মারণ-পোকা, সংবেদনশীল গাছ, হঠাৎই-বুদ্ধি-বেড়ে যাওয়া এক আশ্চর্য বালকের কথা, আরও কত কী!১৯৯১ সালে প্রকাশিত অনীশ দেব সম্পাদিত সেরা কল্পবিজ্ঞান গ্রন্থের পরিপূরক অবশ্যপাঠ্য এই সংকলন গ্রন্থটি যথার্থই সার্থকনামা।

Showing 1 to 2 of 2 results